হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২১:৩১
হাম উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হাম উপসর্গে আক্রান্ত শিশুদের একজন ঢাকায়, একজন সিলেটে ও একজন ময়মনসিংহে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেল। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এ পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এ সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬২ হাজার ২৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৪ জন।
- বিষয় :
- হাম
- শিশুর মৃত্যু
- হামের উপসর্গ
