ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

বিশেষ সম্পর্কের টানে ঘর ছাড়া আরও দুই কিশোরীকে ‘উদ্ধার’ করেছে পুলিশ

বিশেষ সম্পর্কের টানে ঘর ছাড়া আরও দুই কিশোরীকে ‘উদ্ধার’ করেছে পুলিশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২২:১২

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া আরও দুই কিশোরীকে ‘উদ্ধার’ করেছে পুলিশ। তথ্য–প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ৩টার দিকে নীলফামারী থেকে তাদের উদ্ধার করা হয়। বিশেষ সম্পর্কের টানে তারা ঘর ছাড়ে বলে জানা গেছে। উদ্ধার হওয়া দুজনই পেশায় পোশাক শ্রমিক।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২ জুন সকালে পল্লবী এলাকায় বসবাসকারী ওই দুই কিশোরী ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে আলাদা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সন্তানদের খোঁজ না পেয়ে গত ৩ জুন উভয় পরিবার পল্লবী থানায় পৃথক নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পল্লবী থানা পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করে নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ জানায়, নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের হাত ছিল না; বরং দুই কিশোরী নিজেদের মধ্যকার বিশেষ সম্পর্কের টানে এবং পরিবারের বাধা এড়াতে বাড়ি থেকে পালিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল। তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বিশেষ সম্পর্কের টানে পল্লবী থেকে নিখোঁজ আরও তিন কিশোরীকে গত ৪ জুন রাতে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×