ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

দেওয়ানগঞ্জ সীমান্ত

১৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ 

১৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ 
×

বাংলাদেশ-ভারত সীমান্ত। ফাইল ছবি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২২:৪৫

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫-বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার রাতে বাঘারচর ও পাথরেরচর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। 

এ সময় স্থানীয়রা যে যার মতো লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে পুরো এলাকায় অস্থিরতা তৈরি হয়। 

সূত্র জানায়, গত কয়েক দিন থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। জামালপুর ৩৫-বিজিবির কড়া সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বারবার ব্যর্থ হচ্ছে ভারতীয় বিএসএফের সেই পুশইন চেষ্টা। বিজিবির আওতাধীন জামালপুর সীমান্তের বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি বিজিবির নিজস্ব গোয়েন্দা নজরদারিও ব্যাপক হারে বাড়ানো হয়েছে। 

পাথরেরচর এলাকার আব্দুল জব্বার বলেন, ‘সোমবার মধ্যরাতে ভারতীয় বিএসএফ কুমারেরচর এলাকা দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা করে। সে সময় তারা সার্চলাইট অফ করে দেয়। কিন্তু বিজিবি বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুশইন রুখে দেয়।’ 

বাঘারচর গ্রামের রবিউল ইসলাম বলেন, বিজিবির সঙ্গে আমরা বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছি। আমাদের সজাগ চোখকে ফাঁকি দিয়ে বিএসএফ পুশইন করতে পারবে না। দেশের স্বার্থে আমরা বিএসএফকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। 

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, কয়েক দিন থেকে বিএসএফ জামালপুরের দেওয়ানগঞ্জের এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।

আরও পড়ুন

×