ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ক্যাম্পাস

ক্যাম্পাস সংবাদ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের ৮ সদস্যের দল। সিঙ্গাপুর, জাপান, চীন ও রাশিয়াসহ ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৩টি স্বর্ণপদক পেয়েছে। ইন্দোনেশিয়া পেয়েছে ২টি স্বর্ণপদক। এ ছাড়া আর কোনো দেশ একটির বেশি স্বর্ণপদক পায়নি। বাংলাদেশের হয়ে স্বর্ণপদক পেয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় এবং মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ। আট সদস্যের দলে আরও ছি

আপডেটঃ ১৩ জুলাই ২০২৬ | ১১:২৭
ক্যাম্পাস সংবাদ

সর্বশেষ