অ্যাপলের ফোল্ডেবলের আগেই শাওমি আনছে মিক্স ফোল্ড ৫, আসতে পারে সেপ্টেম্বরে
নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি। গুঞ্জন রয়েছে, শাওমি মিক্স ফোল্ড ৫ নামের এই ফোনটি আগামী সেপ্টেম্বরের শুরুতে উন্মোচন করা হতে পারে। এরই মধ্যে ফোনটির কথিত নকশার একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে আগের মডেলের তুলনায় আরও প্রশস্ত ভাঁজযোগ্য অভ্যন্তরীণ ডিসপ্লে দেখা গেছে।
আপডেটঃ ১৪ আগস্ট ২০২৬ | ১০:৫৩