ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বন্যার্তদের সহায়তা

প্রধান উপদেষ্টার তহবিলে কমিউনিটি ব্যাংকের ৩০ লাখ টাকা অনুদান

প্রধান উপদেষ্টার তহবিলে কমিউনিটি ব্যাংকের ৩০ লাখ টাকা অনুদান
×

কমিউনিটি ব্যাংকে অনুদানের টাকা হস্তান্তর 

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩১

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের (বীরপ্রতীক) হাতে অনুদানের টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী ও মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, কামরুল হাসান। 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিএসআর তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। সরাসরি বন্যা দুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও সুপেয় পানি বিতরণে এ তহবিল থেকে ব্যয় করা হবে।       

 

আরও পড়ুন

×