৩০ বছর পর জম্মু-কাশ্মীর-শ্রীনগরে হিন্দি ছবির প্রদর্শন
তপন বকসি, মুম্বাই
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০
৩০ বছর পর ভারতের জম্মু-কাশ্মীর-শ্রীনগরে প্রদর্শিত হতে যাচ্ছে হিন্দি ছবি। গত ১৪ জুলাই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট মনোজ সিংহ এ অঞ্চলের বারামুল্লা ও হান্দওয়াড়ায় দুটি সিনেমা হলের উদ্বোধন করেন। কাশ্মীরের পুলওয়ামা এবং সোপিয়ান থিয়েটারের মতো এই প্রেক্ষাগৃহগুলোয় দর্শকের জন্য ১০০টি আসনের ব্যবস্থা রয়েছে। সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবি দিয়ে এর প্রদর্শন শুরু হতে চলেছে। এরপর শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ এবং সানি দেওলের নতুন ছবি ‘গদর ২’ মুক্তি পাওয়ার কথা এ হলগুলোয়।
- বিষয় :
- পাঠান
- কাশ্মীরে হিন্দি সিনেমা
