মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক দুই পুলিশকে দুপুরের পর হস্তান্তর
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের আজ দুপুরের পরেই বিএসএফ ও বিজিবির অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৬ | ১৪:০০