সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ১০০টি ফ্লাইট স্থগিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত এসব ফ্লাইটের কারণে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪১টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৫৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে
আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৬ | ২১:২৯