১৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১২:২১
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের ১৭টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংশোধিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসের আওতায় রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল।
- বিষয় :
- সতর্ক
- নদীবন্দর
- আবহাওয়া অধিদপ্তর