ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মুনিয়ার মৃত্যু: ফের পেছাল প্রতিবেদন দাখিল

মুনিয়ার মৃত্যু: ফের পেছাল প্রতিবেদন দাখিল
×

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া। ছবি- সংগৃহীত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ১২:১৭ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ১২:১৭

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমীন আরা রোববার পিবিআইকে ফের এ আদেশ দেন।

এদিন পিবিআইয়ের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারা কোনো প্রতিবেদন দাখিল না করায় নতুন এ আদেশ দেন আদালত। পাশাপাশি আনভীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারির বিষয়ে আদেশ দিতে একই দিন ধার্য করেন আদালত।

গত বছর ১৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরপর মুনিয়ার মৃত্যুর সঙ্গে বিবাদীর কোনো 'সংশ্নিষ্টতা পাওয়া যায়নি' জানিয়ে ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এরপর ১৮ আগস্ট ঢাকার মহানগর হাকিম ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। মুনিয়ার বোন তানিয়া গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার ঘটনায় আনভীরের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

আরও পড়ুন

×