কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহিম সিএমএইচে ভর্তি
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২২ | ২৩:৪৬ | আপডেট: ২৯ মার্চ ২০২২ | ২৩:৫৭
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে।
মঙ্গলবার সকালে মুহাম্মদ ইবরাহিম ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সেদিন সকাল ৮টার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন সিএমএইচের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) আছেন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির দপ্তর সম্পাদক ও মুহাম্মদ ইবরাহিমের আত্মীয় আল আমিন ভূইয়া রিপন।
তিনি আরও জানান, তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
