মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ০২:২৮ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ০২:৩১
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে।
যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুইভাবে ফল জানতে পারবেন।
(১) অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে। https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইট ব্রাউজ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।
(২) মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।
- বিষয় :
- মেডিকেল পরীক্ষা
- ফল প্রকাশ
- এমবিবিএস
- ফলাফল প্রকাশ
