ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুদক পরিচালক জুলফিকার আলীর মৃত্যুতে র‍্যাকের শোক

দুদক পরিচালক জুলফিকার আলীর মৃত্যুতে র‍্যাকের শোক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২ | ০৩:২১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ | ০৩:২২

দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক জুলফিকার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিপোর্টার্স এগইনেস্ট করাপসন (র‌্যাক)। বুধবার র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

র‌্যাকের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার দিবরাত রাত ৩টার দিকে রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক মো. জুলফিকার আলী (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

এর আগে গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে পরিচালক হিসাবে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন জুলফিকার আলী। এরপর বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এভং পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুদকের এই কর্মকর্তা।

১৯৯৫ সালে দুর্নীতি দমন কর্মকর্তা (এসিও) হিসেবে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন জুলফিকার আলী।

আরও পড়ুন

×