ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সংসদ সচিবালয়ের কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সংসদ সচিবালয়ের কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ০৭:১৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ০৭:৪৬

জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার শাখায় তার অধীনে কর্মরত একজন নারী সহকর্মী লিখিতভাবে এই অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর রফিকুল ইসলাম নামের ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংসদ সচিবালয়।

 সংসদ সচিবালয় সূত্র জানায়, রফিকুল ইসলাম কমিটি অফিসার হিসেবে কর্মরত। ওই নারী একই শাখায় কর্মরত।

গত ২৮ মার্চ ওই নারী সংসদ সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত কর্মকর্তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখা।

নোটিশে বলা হয়, ওই কর্মকর্তা বেশ কিছু দিন ধরে নারী সহকর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ ও আপত্তিকর কথাবার্তা বলে আসছেন। অফিসকক্ষ ফাঁকা থাকলে ওই নারীকে আপত্তিকর কথাবার্তা বলতেন। কম্পিউটারে আপত্তিকর ছবি দেখান। ওই নারীকে মার্কেটে এবং বন্ধুর বাসায় যাওয়ারও প্রস্তাব দেন।

আরও পড়ুন

×