ঢাবি 'খ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৩ শতাংশ
প্রতীকী ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ বছর এই ইউনিটে পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
পরীক্ষার ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও খ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।
এ বছর খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮৮ জন। পাসের হার ২৩.৭২ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফল ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ এই ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে উট কঐঅ <ৎড়ষষ হড়> টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৬০০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের কোটার ফরম ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ থেকে ২৩ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ ইউনিটের নোটিশ দেখতে বলা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের অধীন খ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২৩৭৮টি।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা
- খ ইউনিট