ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নাইকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠন শুনানি ৫ নভেম্বর

নাইকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠন শুনানি ৫ নভেম্বর
×

খালেদা জিয়া- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৮:১৩

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। 

এ দিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।

গত ১ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক।

আরও পড়ুন

×