ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ১০:০৭

ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও একজনের। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৮ জনে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, সোমবার নতুন করে ৩০০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোট চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৮৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ২১৪ জন। চলতি বছর এ পর্যন্ত ৯২ হাজার ১৬৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ১৫৪ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪২৮ এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৭২৬ জন।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তার জামাতা রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে দেলোয়ার হোসেন জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রোববার তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

দেলোয়ারের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার পুরাতন বাজার এলাকায়। জুতার কারখানার মালিক দেলোয়ার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় সপরিবারে বসবাস করতেন।

আরও পড়ুন

×