ঘুষ নেওয়ায় ওয়াসার সাবেক কর্মকর্তার কারাদণ্ড
জাহিদুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৯:৩৪ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৯:৩৪
ঘুষ গ্রহণের মামলায় ওয়াসার সাবেক ফিল্ড অফিসার খন্দকার জাহিদুর রহমানকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে রায়ে জব্দ থাকা ঘুষের দুই লাখ টাকা অভিযোগকারী আশেক ছাদেক চৌধুরীকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঢাকার উত্তরখানস্থ দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় জমিতে স্থাপিত গভীর নলকূপের বিল জারিপূর্বক নিয়মিতকরণ করার জন্য আশেক ছাদেক চৌধুরীর কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেন জাহিদুর রহমান। ২০১৮ সালের ২৬ জুন ঘুষের টাকাসহ তাকে আটক করে দুদক। এ ঘটনায় রাজধানীর উত্তরা পুর্ব থানায় ওই দিনই তার বিরুদ্ধে মামলা করে দুদক।
- বিষয় :
- ঘুষ গ্রহণ
- ওয়াসা
- কারাদণ্ড
- ওয়াসার সাবেক কর্মকর্তা
