সাংবাদিকদের ৬০% আপৎকালীন ভাতা দাবি
×
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ১২:০০
বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মূল বেতনের ৬০ শতাংশ আপৎকালীন ভাতা দেওয়ার জন্য মালিকদের প্রতি দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়ে গতকাল বিবৃতিতে বলেন, যেসব প্রতিষ্ঠান নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকর করেনি, যারা নিয়মিত বেতন-ভাতা দেয় না তাদের জন্য সরকারের সব সুযোগ-সুবিধা বন্ধ করা হোক। দ্রুত নবম ওয়েজবোর্ডের সুপারিশ কার্যকরের পাশাপাশি বর্তমান বাজারদর ও প্রকৃত মূল্যস্ম্ফীতি সমন্বয় করে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।