ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আল্টিমেটাম দিয়ে ১৩০ দিন পর ঘরে ফিরলেন মৎস্যের ৫১২ কর্মী

আল্টিমেটাম দিয়ে ১৩০ দিন পর ঘরে ফিরলেন মৎস্যের ৫১২ কর্মী
×

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের কর্মীদের অবস্থান কর্মসূচি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ১০:৩৬ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ১১:১৯

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে টানা ১৩০ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর আল্টিমেটাম দিয়ে ঘরে ফিরেছেন মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মী। রোববার 'ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)' প্রকল্পের এ কর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

দাবি পূরণ না হলে এক মাস পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণলায় এবং মৎস্য অধিদপ্তর ঘেরাওয়ের হুমকি দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান।

তিনি বলেন, গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আমরা বেকার। অধিদপ্তর থেকে আরেকটি প্রকল্প নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা চাকরি রাজস্বকরণের দাবি থেকে সরবো না।

এ সময় বক্তব্য দেন কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসীম উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান ও কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমুখ। 

আরও পড়ুন

×