ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুরের যাবজ্জীবন

পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুরের যাবজ্জীবন
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০৬:৪২ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৭:০৭

ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুর মো. খলিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত খলিল ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা।

ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এর পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর তাকে সাজার পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর কল্যাণপুরে ভুক্তভোগীর শ্বশুর খলিল ঘুমন্ত অবস্থায় তার ছেলের বউকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিরপুর মডেল থানায় তার শ্বশুর খলিলের বিরুদ্ধে মামলা করেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেন। এরপর গত ১৬ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এ মামলায় বাদীপক্ষে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরও পড়ুন

×