ডেঙ্গুতে আরও ২৮৩ জন আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:২৫
ডেঙ্গু আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ২৮৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। তবে সরকারিভাবে এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বুধবার নতুন করে ২৮৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩০১ জন। সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত মোট চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ১৮৮ জন রোগী ভর্তি হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ৯২ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে ৯১ হাজার ৩৩১ জন চিকিৎসা শেষে বাড়ি গিয়েছে। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৭৩ জন রোগী ভর্তি আছেন।
তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৪৭ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৭২৬ জন রোগী চিকিৎসাধীন আছে।
- বিষয় :
- ডেঙ্গু
