ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চার সংস্থায় নতুন ডিজি ডিএসসিসিতে সিইও

চার সংস্থায় নতুন ডিজি ডিএসসিসিতে সিইও
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:২৬

সরকারি চার সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগমকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শামসুল আলমকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রতিষ্ঠানের উপমহাপরিচালক মো. তাজুল ইসলাম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. শাহজাহানকে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) শাহ মোহাম্মদ ইমদাদুল হক ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা মোস্তাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

×