ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন বিষয়ে আদেশ ৩ নভেম্বর

সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন বিষয়ে আদেশ ৩ নভেম্বর
×

সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:২২

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ৩ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী রানা কাওসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী। মূল মামলার বাদীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে 'অসম্মানজনক' কথা বলা ও তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আরও পড়ুন

×