ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত

পবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত
×
×

বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ০০:৫৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ০০:৫৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জেলহত্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলহত্যা দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সংক্ষিপ্ত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। 

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে জেলখানার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকাণ্ডের নজির নেই। জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×