কাগজসহ মুদ্রণ উপকরণের দাম কমানোর দাবি
ছবি- সংগৃহীত।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২ | ০৭:৫৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ | ০৭:৫৪
কাগজসহ সব মুদ্রণ উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছে জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতি। সংগঠনের নেতারা বলছেন, কাগজসহ কালি, বোর্ড, ফিল্ম, কেমিক্যাল, প্লেট ও মুদ্রণের অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এ পেশায় জড়িত বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জাতীয় মুদ্রণ ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ টিটো গতকাল শনিবার যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, মুদ্রণ উপকরণের দাম বৃদ্ধির কারণে এ পেশা ও শিল্পে জড়িত লাখ লাখ ব্যবসায়ীর পক্ষে বর্তমানে ব্যবসা পরিচালনা করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এটি একদিকে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী সর্বস্বান্ত হচ্ছেন। তাই অনতিবিলম্বে সব মুদ্রণ উপকরণের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল করার দাবিও জানান তাঁরা।
- বিষয় :
- কাগজের দাম
- মুদ্রণ উপকরণ
