বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অনশন
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫২ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৫২
সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাজধানীতে অনশন করছেন চাকরিপ্রত্যাশীরা। সোমবার দুপুর ১২টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
এর আগে নভেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর এলেও গণবিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনশনে বসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম।
কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা বলেন, দীর্ঘদিন গণবিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনেক নিবন্ধনধারীর বয়স শেষ হয়ে গেছে। অনেকের বয়স শেষের পথে। এর জন্য এনটিআরসিএ দায়ী। এ সময় তাঁরা দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। একই সঙ্গে দাবি না আদায় হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
- বিষয় :
- গণবিজ্ঞপ্তি
