ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আলী ইমাম মজুমদারের স্ত্রী মারা গেছেন

আলী ইমাম মজুমদারের স্ত্রী মারা গেছেন
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৩

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের স্ত্রী ইসমত আরা  মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার শেষ রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ডায়াবেটিস ও হার্টের রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ইসমত আরা।

রাত সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে আলী ইমাম মজুমদার লিখেছেন, আমার জীবনসঙ্গিনী অল্প কিছুক্ষণ আগে পরলোকগমন করেছেন। তাঁর জন্যে দোয়া কামনা করছি।

আরও পড়ুন

×