ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ফাইভ-জি সেবার নেটওয়ার্ক প্রস্তুতিতে কাজ করছে সিসকো ও ফাইবার অ্যাট হোম

ফাইভ-জি সেবার নেটওয়ার্ক প্রস্তুতিতে কাজ করছে সিসকো ও ফাইবার অ্যাট হোম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৯:৩৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ১৯:৩৩

ফাইভ-জি সেবা প্রদানে ফাইবার অ্যাট হোমের নেটওয়ার্কের মান উন্নয়নে সহযোগিতা করছে সিসকো। এর মাধ্যমে ফাইবার অ্যাট হোমের একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে উঠবে, যা ব্যবসার প্রয়োজনে ব্যান্ডউইথের বর্ধিত চাহিদাকে সমর্থন করবে। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইবার অ্যাট হোম তার নেটওয়ার্ক সম্প্রসারণে সিসকো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে এবং সিসকোর সর্বাধুনিক রাউটেড অপটিক্যাল নেটওয়ার্কিং প্রযুক্তি গ্রহণকারী প্রথম গ্রাহক হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ডিজিটালভাবে বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে ফাইবার অ্যাট হোম বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা বৃদ্ধি লক্ষ্য করছে এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আইপি নেটওয়ার্কিং পরিকাঠামোকে আরও দক্ষতার সঙ্গে নির্মাণ এবং ব্যয়-কার্যকরভাবে পরিচালনা করার জন্য নতুন প্রযুক্তি গ্রহণ করছে। সিসকোর সঙ্গে  সহযোগিতার মাধ্যমে ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধির পাশাপাশি ফাইবার অ্যাট হোম স্বল্প সম্পদ ব্যবহারে অধিক ধারণক্ষম নেটওয়ার্কের অধিকারী হবে। এতে কার্বন নিঃসরণ হ্রাস পাবে। 

আরও পড়ুন

×