ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে ২০ হাজার টাকা জরিমানা

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে ২০ হাজার টাকা জরিমানা
×

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৭

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করলে ২০ হাজার টাকার জরিমানা করা হবে। এমন বিধান রেখে 'ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। 

আরও পড়ুন

×