ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তুরাগে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

তুরাগে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় করা অপহরণ মামলার প্রধান আসামি মো. রুবেল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শনিবার রাজধানীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রুবেল পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় করা একটি অপহরণ মামলার প্রধান আসামি। তিনি ভুক্তভোগীকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন। তার দাবিতে ভুক্তভোগীর পরিবার রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

তিনি জানান, রাজধানীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহৃতকেও উদ্ধার করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×