মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান
রাফসান জামান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১২:৪৬
রাফসানের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৫১০১০৪।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে গত ১০ মার্চ মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
