ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি এমএসএফের

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি এমএসএফের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৮:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ১৮:২১

সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের নামে মামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। শুক্রবার সংগঠনের সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে দেশের জনগণকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনগণের বক্তব্য ও প্রয়োজনীয়তাগুলো এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে নীতিনির্ধারকদের অবহিত করছেন।

এমএসএফ মনে করে, হয়রানিমূলক মামলা দিয়ে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ মামলা দুঃখজনক এবং সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতার পরিপন্থি।

এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জেরে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেন, ঢাকা মেইলের গাজী ফারহাদ, দৈনিক পত্রদূতের হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাসের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×