ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০০:৫৫ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০২:১৯

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন। নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন– কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার নব নিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানান রেজাউল করিম।

আরও পড়ুন

×