ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন স্থগিত

ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ১০:৫৭ | আপডেট: ২৯ মে ২০২৩ | ১০:৫৯

দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব। গত ৫ এপ্রিল  বজলুর রশীদকে  জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। এরপর গত  ১২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত ২৯ মে পর্যন্ত জামিনাদেশ স্থগিত করেন। পাশাপাশি বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় বজলুর রশিদকে ৫ বছরের কারাদণ্ডসহ ৫ লাখ টাকা জরিমানা করে রায় দেন। এছাড়াও রাষ্ট্রের অনুকূলে দুর্নীতির তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত করা হয়। এরপর গত ৩ নভেম্বর বজলুর রশীদের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তার জরিমানা স্থগিত করে নিম্ন আদালতের নথি তলব করা হয়। ওই আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর সকাল ১১টা থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তর দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন

×