ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

২০ হাজার বিদেশি বাংলাদেশে কাজ করছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

২০ হাজার বিদেশি বাংলাদেশে কাজ করছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১২:৫২

অনুমতি নিয়ে (ওয়ার্ক পারমিট) ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করছেন বলে সংসদকে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে সবচেয়ে বেশি চীনা নাগরিক।

মঙ্গলবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চীনা, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রাশিয়ান, এক হাজার ২৪৬ জন শ্রীলঙ্কান, ৯২৪ জন দক্ষিণ কোরিয়ান, ৫৫৭ জন জাপানি, ৪১৬ জন পাকিস্তানি, ৪৬০ জন ফিলিপিনি, ৩৯৯ জন থাই, ৩৭৮ জন বেলারুশিয়ান, ২৬৯ জন কাজাকস্থানি, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালায়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। তারা ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে বাংলাদেশে কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

×