ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

আনসার আল ইসলামের চার জঙ্গি গ্রেফতার

আনসার আল ইসলামের চার জঙ্গি গ্রেফতার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ২৩:৪৫

রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চারজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

র‌্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

সোমবার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×