ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাসুদা ভাট্টি ও শহীদুল ঝিনুক নতুন তথ্য কমিশনার

মাসুদা ভাট্টি ও শহীদুল ঝিনুক নতুন তথ্য কমিশনার
×
×

সাংবাদিক মাসুদা ভাট্টি ও শহীদুল আলম ঝিনুক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৩:২৭

সাংবাদিক মাসুদা ভাট্টি ও অবসরপ্রাপ্ত মহা-পরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। আর তথ্য কমিশনার ড. আবদুল মালেক গত ২১ মার্চ ২০২৩ তারিখে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক। বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা নিযুক্তের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়।  

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে গত জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান। আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

×