২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫১
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ।
পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও পত্রে জানানো হয়।
