ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: আইনমন্ত্রী

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: আইনমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৪৭

মারাকাস সফররত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শক্তিশালী নেতৃত্ব এবং সঠিক উন্নয়নের অগ্রাধিকার বাংলাদেশকে এক অনন্য উন্নয়নের মডেল করে তুলেছে।

মরোক্কর প্রাচীন রাজধানী মারাকাসে অনুষ্ঠিত 'জাস্টিস এন্ড ইনভেস্টমেন্ট: চ্যালেঞ্জ এন্ড স্কেস' শীর্ষক দুইদিনব্যাপী (২১ ও ২২ অক্টোবর) আন্তর্জাতিক বিচার সম্মেলনে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ২০০৯ সাল থেকে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন শুরু করে এবং তথাকথিত 'তলাবিহীন ঝুড়ি' থেকে বাংলাদেশ এখন অভূতপূর্ব উন্নয়নের দেশে পরিণত হয়েছে। এতে করে, বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে।

তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক আউটলুক-২০১৯ বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেছে। এইচএসবিসি-২০১৮ সালের প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করেছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ২৬তম বৃহত্তম অর্থনীতির দেশ।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে অঙ্গীকারাবদ্ধ। সেজন্য সরকার বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার এখন ভিশন ২০২১ অর্জনের কাছাকাছি। সরকার ভিশন ২০২১ অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিশন অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দর্শনের ওপর ভিত্তি করে, বাংলাদেশে এখন বিশাল আর্থ-সামাজিক রূপান্তর শুরু হয়েছে। 

আরও পড়ুন

×