ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

জাবিতে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে আটক ২

জাবিতে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে আটক ২
×

সাদ শরীফ (বাঁয়ে) ও নূরুল আমিন

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১২:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির সংশ্লিষ্টতার অভিযোগে দুই সাবেক ছাত্রকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

আটক দুইজন হলেন- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী (৪১ তম ব্যাচ) সাদ শরীফ এবং প্রত্নতত্ত্ব বিভাগের (৪২ তম ব্যাচ) নূরুল আমিন। দুইজনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান  বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে করা মশাল মিছিল চলাকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা যে শিবির করে তার পক্ষে যথেষ্ঠ তথ্য প্রমাণ আমরা পেয়েছি।

আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আশুলিয়া থানায় মালা করে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

প্রক্টর বলেন, মশাল মিছিলে শিবির ও ছাত্রদল অংশ নেবে এমন তথ্যের ভিত্তিতে আমরা সারাদিন ক্যাম্পাস পর্যবেক্ষণ করতে থাকি। মিছিল চৌরঙ্গী এলাকায় গেলে তাদের দুইজনকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলসহ আটক করি। আটকের পর তাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে শিবির সংশ্লিষ্ট একাধিক তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

×