ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সাংসদ নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব

সাংসদ নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১৩:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ১৩:৩৬

নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচিত সরকারদলীয় সাংসদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

বাবু ছাড়াও তার স্ত্রী সায়েমা আফরোজ, বাবুর মালিকানাধীন সূচনা ডায়িং অ্যান্ড প্রিন্টিং, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ ও সূচনা ডায়িং প্রিন্টিং ওয়েভিং ইন্ডাস্ট্রিজের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

সাত দিনের মধ্যে কোনো ব্যাংক তথ্য দিতে ব্যর্থ হলে এককালীন ২৫ হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলে এতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্ণিত কোম্পানি, ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকরদাতা এবং তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে রক্ষিত যে কোনো মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রায় পরিচালিত হিসাব, ক্রেডিট কার্ড থাকলে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে জানাতে হবে। এসব ব্যক্তি ও স্বার্থ-সংশ্নিষ্ট ব্যক্তির নামে লকার, ভল্ট বা সেভিংস ইনস্ট্রুমেন্ট থাকলে ২০১২ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে হবে।

আরও পড়ুন

×