ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

এমপিওভুক্ত হলো আরও ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো আরও ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০২:৩৮

সারা দেশের আরও দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন। খবর ইউএনবির

অনুষ্ঠানে জানানো হয়, এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি অনুষ্ঠানে বক্তব্য দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন।

এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন

×