দুই জেলায় নতুন ডিসি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৭:৪৪
হবিগঞ্জ ও মাগুরা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. কামরুল হাসান এবং মাগুরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আশরাফুল আলম।
অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এবং মাগুরার জেলা
প্রশাসক মো. আলী আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে
বদলি করা হয়েছে।
- বিষয় :
- নতুন ডিসি
- সরকার
- জেলা প্রশাসক
