ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সেরিব্রাল পালসি দিবস পালিত

সেরিব্রাল পালসি দিবস পালিত
×

অনুষ্ঠানে বক্তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৮:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হয়েছে। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুণাবলী এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের অবদানের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) প্রতিষ্ঠিত হয়েছে। দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এ পর্যন্ত তিনবারে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন। চিকিৎসার জন্য প্রত্যেক দরিদ্র রোগীতে প্রধানমন্ত্রী তহবিল থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, অটিজম, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রম নিয়ে বিদ্যমান কুসংস্কার দূরীকরণে জনসচেতনতা বাড়াতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ সেরিব্রাল পালসি (সিপি) রোগে আক্রান্ত। তাদের মধ্যে আরও প্রায় ৩৫ কোটি মানুষ বিভিন্নভাবে জড়িত রয়েছে। এই রোগের কারণে শিশু বয়সে সবচেয়ে বেশি শারীরিক প্রতিবন্ধিতা দেখা দেয়। সিপি আক্রান্ত শিশুদের প্রতি ৪ জনের ১ জন কথা বলতে পারে না, প্রতি ৩ জনের ১ জন চলাফেরা করতে পারে না এবং প্রতি ২ জনের ১ জনের মধ্যে বুদ্ধিহীনতা দেখা দেয়। এছাড়া প্রতি ৪ জনের ১ জন সিপি'র পাশাপাশি মৃগী রোগে আক্রান্ত হয়।

ইপনা'র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে তিন উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইপনার উপ-পরিচালক ডা. গোপেন কুমার কুন্ডু, ডা. কানিজ ফাতেমা প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুন

×