বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের চোরাচালান বন্ধে পদক্ষেপ নেবে ভারত: পররাষ্ট্রসচিব
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ১৫:৩৪
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহারযোগ্য পণ্য বাংলাদেশে চোরাচালান বন্ধে জোরদার পদক্ষেপ নিতে রাজি হয়েছে ভারত। আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে চোরাচালান বন্ধে জোরদার পদক্ষেপ নিতে অনুরোধ জানায় বাংলাদেশ। এ বিষয়ে ভারত তখন সহযোগিতা করতে রাজি হয়। বৈঠক শেষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরেন পররাষ্ট্রসচিব।
তিনি জানান, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে- এমন তথ্য দিয়ে ভারতকে ওই অনুরোধ করা হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।
- বিষয় :
- পররাষ্ট্র সচিব
- মাসুদ বিন মোমেন
