ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৭:২৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ০৭:৩৯

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক থেকে আটজন পুলিশ কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজ) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়া এসব পুলিশ কর্মকর্তা জননিরাপত্তা বিভাগে যোগদান করবেন। এরপর তাদের পদায়ন করা হবে। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব ধনঞ্জয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্‌ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজ।

আরও পড়ুন

×