ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪৮

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪৮
×

করোনা পরীক্ষা করার জন্য নমুনা নেওয়া হচ্ছে। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:২৬

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। চলতি মাসে করোনায় এটি চতুর্থ মৃত্যু। 

গত ২৪ ঘণ্টায় ৬৪২ নমুনা পরীক্ষা করে আরও ৪৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ।

 শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮৭ জন।

 এরই মধ্যে দেশে করোনাভাইরাসের ধরন ওমিক্রনের উপধরন জেএন.১-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে।

আরও পড়ুন

×