বিটিসিএল এর ডোমেইনে কারিগরি ত্রুটি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৩:৫৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১৭:৫৬
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর .bd ডোমেইন সার্ভিস আজ বুধবার সকাল ৮ টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে .বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে।
ত্রুটি নিরসনের জন্য বিটিসিএলের কারিগরি টিম কাজ করছে বলে সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । এতে বলা হয়েছে, আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।
.bd ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
- বিষয় :
- বিটিসিএল
